উত্তরদিনাজপুর

দিলীপ ঘোষকে হেনস্থা ও কর্মীদের মারধরের প্রতিবাদে রাজ্য জুড়ে পথ অবরোধের কর্মসূচী বিজেপির

পাহারের পরিস্থিতি জানতে বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাহারে সফরে যান। সেখানে গিয়ে তাকে কালোপতাকা দেখানোর সাথে সাথে তাকে হেনস্থা সহ বিজেপি কর্মীদের মারধর করা হয়। অভিযোগ তৃনমূল সমর্থিত বিজয় তামাংয়ের নেতৃত্বে দুষ্কৃতিরা আক্রমণ করে। নিজেদের প্রান বাচানোর জন্য রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি নেতৃত্ব থানায় আশ্রয় নেয়। এই ঘটনার পর থেকে রাজ্য জুড়ে বিক্ষোভে ফেটে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা।  দোষীদের গ্রেপ্তারের দাবীতে আজ রাজ্য জুড়ে পথ অবরোধের কর্মসূচী গ্রহণ করে বিজেপি। সেই পেরিপেক্ষিতে শুক্রবার উত্তর দিনাজপুর জেলা জুড়ে পথ অবরোধ কর্ম সূচীপালন করা হয়। এদিন কালিয়াগঞ্জের বিবেকানন্দো মোড়ে রায়গঞ্জ - বালুঘাট রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। ঘণ্টা খানেক চলে অবরোধ ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। বিজেপির বিক্ষোভ কারিদের পথ অবরোধ তুলে নেওয়ার জন্য বলা হলেও পথ অবরোধ না ওঠায় শেষে পুলিশ প্রায় ৪০ জনের মতো বিজেপি কর্মীদের আটক করে থানায় নিয়ে আসে। পথ অবরোধের জন্য প্রচুর গাড়ি আটকে পড়ে। পরে পুলিশি হস্তক্ষেপে যান চলাচলা স্বাভাবিক হয়।